পাঁচবিবিতে খাল খননে দিনমজুদের কর্মসংস্থান সৃষ্টি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১ জুলাই/জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ও আটাপুর ইউনিয়নের ঝিনাইল খাল খন কাজ শুরু হয়েছে। মানননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা বাংলাদেশ খাল খনন কর্মসূচির আওতায় ইজিপিপি প্রকল্পের অন্তর্ভুক্ত এ কাজ করা হচ্ছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তরের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে এই কাজ বাস্তবায়ন করছেন।
এলাকার হতদরিদ্র ও দিনমজুর পরিবারের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাল খন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ১০৭ জন শ্রমিক কাজ করছেন। প্রত্যেক শ্রমিক দৈনিক ৫’শ টাকা মজুরি পাবেন।
বুধবার বিকালে সরেজমিনে দেখা যায়, ভেকু মেশিন দিয়ে খালের মূল অংশের খনন কাজ শেষ হয়। শ্রমিকরা খালের ২’পাড় সংস্কার ও মাটির কাজ করছে। বর্ষার পানিতে পাড়ের ক্ষয়রোধে ও সামাজিক বনায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার এমন কাজ করছেন। উপজেলার সোনাপুর মজনু মাস্টারের জমি হইতে জীবনপুর ব্রিজ অভিমুখে ১.৮ কিমি দৈর্ঘ্য খাল খনন কাজ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আবু বক্কার সিদ্দিক বলেন, খালের পাড় সংস্কারের কাজ শেষ হলেই ২’ধারে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এতে একদিকে যেমন জলাবদ্ধতা দূর হবে, বর্ষার পানি নিষ্কাশন সহজ হবে, পাড়ের ক্ষয়রোধে ভুমিকা রাখবে এবং এলাকার পরিবেশের উন্নতি হবে। পাশাপাশি মৌসুমি শ্রমিকদের আয়ের পথও তৈরি হলো।
স্থানীয় শ্রমিকরা জানান, কৃষি কাজের মৌসুম শেষে বেকার সময় কাটছিল। সরকারি এই উদ্যোগে কাজ পেয়ে তারা উপকৃত হয়েছে। এলাকার একাধিক কৃষক বলেন, বর্ষাকালে বৃষ্টির পানিতে জমির ফসল ডুবে ক্ষতি হতো। খাল খননের জন্য এই ক্ষতির মুখে আর পড়তে হবে না বলেও মন্তব্য করেন।
সময় উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, ইউপি সদস্য মোঃ আমিনুর ইসলাম আমু, অফিস সহকারী আঃ গণি ও স্থানীয় যুবদল নেতা মেজবাউল উলুম মেজবা।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































